
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ঈদের ছুটিতে সাতক্ষীরা শহরের আধুনিক আবাসন প্রকল্প লেক ভিউ সিটি-তে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রকল্পটিতে ৩৫টিরও বেশি প্লট বিক্রয় সম্পন্ন হয়েছে।
প্রকল্প কর্তৃপক্ষ জানায়, এর মধ্যে ৭টি রেডি প্লট গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরও দুইজন গ্রাহক ইতিমধ্যেই স্বপ্নের বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন।
প্রকল্পটি সাতক্ষীরার প্রাণকেন্দ্রে, বাইপাস ও লেকভিউ সড়ক সংলগ্ন কামালনগর এলাকায় অবস্থিত। এখানে প্লটগুলো ৩০, ২০, ১৬ ও ১২ ফুট রাস্তার পাশে এবং ৩, ৪ ও ৫ কাঠা আকারে পাওয়া যাচ্ছে, যেগুলো কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল উভয়ের জন্য উপযুক্ত। এছাড়া রয়েছে এককালীন বা কিস্তিতে ক্রয়ের সুবিধা, বাচ্চাদের খেলার মাঠ, কাঁচা বাজার, মসজিদ, স্কুল, কলেজ ও মাদ্রাসার সুব্যবস্থা।
এক গ্রাহক বলেন “আমরা বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে বিনিয়োগ করেছি। এখানে নিরাপত্তা, আধুনিক সুযোগ-সুবিধা আর কমিউনিটির সুবিধা সবই একসাথে পাওয়া যাচ্ছে”।