
সদর প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর ভাইভা পরীক্ষার সময় একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ভাইভা প্রার্থীর নাম আসমা খাতুন। তার রোল নং-৫৯২৪০৫৪।
সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষা চলাকালে ভাইভা প্রার্থী আসমা খাতুন, রোল নং-৫৯২৪০৫৪ এর লিখিত পরীক্ষার ওয়েমার শিট-এ হাতের লেখার সাথে ভাইভা বোর্ডের সামনে হাতের লেখার অমিল লক্ষ্য করা যায়। ফলে ভাইবা বোর্ড প্রার্থীর প্রার্থীতা বাতিল করে।
পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সাতক্ষীরার পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হলে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আসামীকে পুলিশি হেফাজতে নেয়।