
সদর প্রতিনিধি: শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, মাদরা, কাকডাঙ্গা, বৈকারী এবং ঘোনা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৮ বোতল ভারতীয় উইনসিরাক্স সিরাপসহ তিন লক্ষাধিক টাকার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির জানায়, পদ্মশাখরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার পদ্মশাখরা আমবাগান হতে ৪৭ হাজার ২০০ টাকার ভারতীয় উইনসিরাক্স সিরাপ আটক করে। ঘোনা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার দাঁতভাঙ্গা মাঠ হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার তেতুলতলা মাঠ হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির আভিযানে সাতক্ষীরা থানার নতুন গ্রাম হতে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার মন্দিরঘাট হতে ৪৫ হাজার টাকার শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৩ লাখ ০২ হাজার ২০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।