
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুর রউফ বলেছেন, অবহেলিত সাতক্ষীরার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আলোকিত সাতক্ষীরা গড়তে ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন। এজন্য ভোটারদের সহযোগিতা চাই। সকলের জন্য নিরাপদ বাসযোগ্য আধুনিক মডেল সাতক্ষীরা গড়তে আমাকে ধানের শীষে ভোট দিন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুন্সিপাড়া, পুরাতন সাতক্ষীরা হাটখোলা, সরকারি কলেজ রোডসহ সদর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে ভোটার ও এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
তিনি বলেন, গুপ্ত সংগঠন জামায়াতে ইসলামী তারা ইসলামি দল নয়। তারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নামে কোন দিক নির্দেশনা নেই। তারা আমেরিকাকে খুশি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মুনাফিকির চরিত্র ভোটারদের মাঝে প্রকাশ পেয়েছে। জামায়াত ইসলামকে ভোট দেয়া জায়েজ হবে না বলে ফতোয়া দিয়েছেন হেফাজতে ইসলামের আমির উল্লেখ করে তিনি বলেন, সেজন্য ভোটাররা জমায়াতের দাঁড়িপাল্লাকে প্রত্যাখ্যান করেছে। আপনারা আমাকে দোয়া ও ভালোবাসায় ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো এবং সেইসাথে একটি মডেল সাতক্ষীরা-২আসন উপহার দেবো বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহাসিন আলী, সদস্য সচিব শিমুলসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দল ও বিএনপির মিছিল
আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ-এর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। (৬ ফেব্রুয়ারি) শুক্রবার মাগরিব পরবর্তী সময়ে রইচপুর সাত নাম্বার ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি পৌরসভার রইচপুর রাজ্জাকের মোড় থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক এস এম মহসিন আলম ও আলমগীর হোসেন আলম। আরও উপস্থিত ছিলেন সাত নাম্বার ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুর রউফ এবং সাতক্ষীরা সিটি কলেজের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
এছাড়াও মিছিলে অংশ নেন সাত নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, যুবদলের সভাপতি নাসির ও সাধারণ সম্পাদক মোস্তফা। আরও উপস্থিত ছিলেন হাসানুরজ্জামান, ইমরান হোসেন, সাব্বির হোসেন, সাইদ হাসান, তহিদুল ইসলাম, হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, নুর হোসেন ও আবুল কাসেমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।