আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক : সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)-এর মহাসচিব মোঃ আনিছুর রহমান সম্মানজনক “মাদার তেরেসা” পদকে ভূষিত হয়েছেন।
এই অর্জনে দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর পরিবারের পক্ষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা বার্তায় বলা হয়, মানবাধিকার ও সমাজসেবায় তাঁর নিষ্ঠা ও অবদান প্রশংসনীয়। এই সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও উদ্যমের সঙ্গে মানবসেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করি।
দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণের পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানবকল্যাণে অব্যাহত সাফল্য কামনা করেছে।