
প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে মশার প্রকোপ না কমা পর্যন্ত স্বেচ্ছাশ্রম এর মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রমের উদ্বোধনী কার্যক্রম আগামী ১৪ই মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে সদর হাসপাতাল অভিমুখের র্যালি, ১০.১৫টায় সাতক্ষীরা সদর হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কারকরণ এবং ১০.৩০টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক সভা।
এছাড়া দিনব্যাপী শহরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। প্রেসবিজ্ঞপ্তি