
মোমিনুর রহমান : দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ধোপাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বেল্লাল হোসেন প্রতিদিনের মত তারা ধোপাডাঙ্গা মোড়স্থ নিজ্স্ব ব্যবসা প্রতিষ্ঠান শিমুল টেলিকম রাত ১২ টার দিকে বন্ধ করে চলে যায়। পরে রাত দেড়টার দিকে নৈশ প্রহরী সূত্রে খবর পায় তার দোকানে আগুন লেগে মালামাল পুড়ে যাচ্ছে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে দেবহাটা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিট প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেলাল হোসের ব্যবসা প্রতিষ্ঠানে রক্ষিত নগত এক লক্ষ ৫০ হাজার টাকা ২ টা ফ্রিসসহ সর্বমোট আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ী বেলাল হোসেন তার উপার্যানের এক মাত্র ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় সর্বশান্ত হয়ে পড়েছে।