
মোমিনুর রহমান: দেবহাটায় ২৫ মার্চ গনহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা'র সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ২৫ মার্চ গনহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে স্কুল -কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গনহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতি চারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। ২৬ মার্চ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে দেবহাটা শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করা হবে। প্রত্যুষে দেবহাটা থানার পুলিশ ৩১ বার তোপ ধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি আধাসরকারী স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে একই স্হানে পুলিশ, আনসার -ভিডিপি, বিএনসিসি,ফায়ার সার্ভিস ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া স্কুল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। সকাল সাড়ে ১১ টায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হবে। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সাইফুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান ফারুক, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আঃ বারী, দেবহাটা উপজেলা ছাত্র দলের আহবায়ক ফরহাদ হোসেন, উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আবু সাঈদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম। এসময় দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল ছাত্তার, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।