নিজস্ব প্রতিনিধি, দেবহাটা: "নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ ৮ই মার্চ, রবিবার সকাল ১০ ঘটিকায় দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া বাঁধের মুখ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফতেমা খাতুন। তিনি তার বক্তব্যে নারী অধিকার রক্ষা এবং সমাজ গঠনে নারীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের (এপি) সহকারী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আকরাম ফারুকী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, ভিডিসি (VDC) প্রতিনিধি, সিএফ (CF) এবং ইমপ্যাক্ট প্লাস (Impact Plus)-এর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকালে পূর্ব কুলিয়া বাঁধের মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। বক্তারা নারী ও কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং দেবহাটা এপি-র ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়।