1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৯৯৯-এ ফোন পেয়ে দু’মাস ধরে নিখোঁজ যশোরের গৃহবধূকে উদ্ধার করলো দেবহাটা থানা পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

৯৯৯-এ ফোন পেয়ে দু’মাস ধরে নিখোঁজ যশোরের গৃহবধূকে উদ্ধার করলো দেবহাটা থানা পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ৯৯৯ এ ফোন পেয়ে দু’মাস ধরে নিখোঁজ যশোরের আমেনা খাতুন নামের এক গৃহবধূকে উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার রাত প্রায় ১২টার দিকে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ মোস্তফাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেন। পুলিশ জানায়, যশোর অভয়নগরের সিদ্দিপাশা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন গত চার বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। দু’মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। সোমবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অজ্ঞাত এক নারীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় এক বাসিন্দা ৯৯৯ এ ফোন দিলে দেবহাটা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসে। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত হলে সাতক্ষীরাতে অবস্থানরত আমেনা খাতুনের বোন সায়রা খাতুন ও ভাগ্নে আমির শারাফাত মঙ্গলবার দেবহাটা থানায় এসে তাকে নিয়ে যান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd