1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
১৬১ ইউপিতে নির্বাচনের তারিখ ২০ সেপ্টেম্বর - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

১৬১ ইউপিতে নির্বাচনের তারিখ ২০ সেপ্টেম্বর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রথম ধাপের স্থগিত রাখা ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ সেপ্টেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে স্থগিত ৯টি পৌরসভার ভোটও একই তারিখে হবে। বৃহস্পতিবার বিকালে কমিশন সভা শেষে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
সচিব জানান, স্থগিত ১৭৬টি ইউপির মধ্যে ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপি ও পৌরসভায় প্রার্থীরা প্রচার-প্রচারণার সুযোগ পাবেন ১০ দিন।
এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়, এগুলোতে অন্য কোনো ধাপের নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান হুমায়ুন কবীর।
উল্লেখ্য, গত ১০ জুন সভা শেষে প্রথম ধাপের ১৬৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সেদিন কমিশনের ৮২তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভোটের আয়োজন নিয়ে কমিশনারদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd