1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
১২-১৭ বছর বয়সীদের ট্রায়ালে স্পুটনিক ভি ভ্যাকসিন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভার, স্কাউট এর সভাপতিকে অভিনন্দন পত্র প্রদান 📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

১২-১৭ বছর বয়সীদের ট্রায়ালে স্পুটনিক ভি ভ্যাকসিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী মস্কোতে এই ট্রায়াল চালানো হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা জানিয়েছেন, ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যারা এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি এবং টিকা নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত কোনও সমস্যা নেই।
আনাস্তাসিয়া রাকোভা জানান, তরুণদের ভ্যাকসিনের যে ডোজ দেওয়া হবে সেটি মূলত প্রাপ্তবয়স্করা যে স্পুটনিক ভি ভ্যাকসিন পেয়েছে এর একটি সংক্ষিপ্ত ডোজ।এমন সময়ে এই ট্রায়ালের ঘোষণা এলো যখন রাশিয়ায় করোনা সংক্রমণ ফের ব্যাপক হারে বাড়তে শুরু করেছে।
রাশিয়ার জনসংখ্যা ১৪৬ মিলিয়ন। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে মাত্র ২৩ মিলিয়ন মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশের কিছু বেশি।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত ৫৬ লাখ ৩৫ হাজার ২৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৩৮ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd