1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সৎ মা তিথীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

সৎ মা তিথীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: শিশু তানিশা হত্যা মামলায় সৎ মা তিথী আক্তার মুক্তাকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মাত্র ৭ কার্যদিবসে মামলাটির কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা যায়, তানিশা তেরখাদার আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়ন সদস্য খাজা শেখের মেয়ে। তানিশার মায়ের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর খাজা ২০২০ সালে ফকিরহাট আট্টাকি গ্রামের হোসেন আলী শেখের মেয়ে মুক্তাকে বিয়ে করেন। বিয়ের পর মুক্তা বিভিন্ন ব্যক্তির সাথে ইমো ও ম্যাসেঞ্জারে কথা বলতো। এ নিয়ে খাজা স্ত্রীকে সন্দেহ করে। একপর্যায়ে খাজা স্ত্রীকে তালাক দেওয়াসহ বিষয়টি সকলকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। এতে খাজার ওপর প্রতিশোধ নিতে তানিশাকে হত্যা করে মুক্তা।
আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে আসামি মুক্তা জানায়, গত ৫ এপ্রিল রাত নয়টার দিকে দরজা বন্ধ করে ঘুমন্ত তানিশাকে দা দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করেন। ধস্তাধস্তির শব্দ শুনে তানিশার দাদী দরজা খুলতে বলেন। পরবর্তীতে তানিশার চাচা রাজু শেখ বাড়ি এসে দরজা খুলতে বললে মুক্তা বাইরে বের হয়। ঘরে ঢুকে তারা তানিশার নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে।
এ ঘটনায় নিহতের দাদা আবুল বাশার শেখ তেরখাদা থানায় মুক্তাকে আসামি করে মামলা করেন। গত ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd