1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুলতানপুরে কোমলমতি শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

সুলতানপুরে কোমলমতি শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর শেখ পাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিশুদের এ প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন এবং শিশুদের ফুটবল ম্যাচ উপভোগ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি ও শেখ স্পোর্টিং ক্লাবের পরিচালক প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কাজী স্পোর্টিং ক্লাবের পরিচালক প্রাক্তন ব্যাংকার কাজী আব্দুল মহিদ, কাজী রেজাউল হাসান, কাজী সাদেক, সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, প্রভাষক শেখ শরিফুল ইসলাম ও ম্যাচ কমিটির আহবায়ক শেখ মাহফুজুর রহমান প্রমুখ।
শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে কাজী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেখ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় শেখ স্পোর্টিং ক্লাবের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় শেখ মুস্তাফিজুর রহমান রেহান। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন বনি। এসময় মাঠের কানায় কানায় দর্শক খেলাটি উপভোগ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd