1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ট্রলারসহ ৪৪ জেলে আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভার, স্কাউট এর সভাপতিকে অভিনন্দন পত্র প্রদান 📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ট্রলারসহ ৪৪ জেলে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মেহেরআলী চর এলাকার একটি খালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল সোমবার সন্ধ্যায় সুন্দরবন বিভাগের বিশেষ বাহিনী ‘স্মার্ট প্রেট্রেলিং’ টিমের সদস্যরা তাদের আটক করেন।
এসব জেলে বন বিভাগের পাশ-পারমিট ছাড়াই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দুবলাচর ও মেহেরআলীর চরসংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্য আহরণ করে আসছিলেন বলে জনা গেছে।
সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহৃাদ চন্দ্র রায় জানান, সুন্দরবন বিভাগের বিশেষ বাহিনী ‘স্মার্ট প্রেট্রেলিং’ টিমের সদস্যরা সোমবার সন্ধ্যায় নিয়মিত টহলদানের সময় শরণখোলা রেঞ্জের মেহেরআলী চর এলাকার একটি খালে ৪টি ফিশিং ট্রলার দেখতে পায়। এসময়ে তারা ৪টি ফিশিং ট্রলারের পাস-পারমিট দেখতে চাইলে জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে তারা সুন্দরবনে মাছ আহরণের পাশ-পারমিট দেখাতে ব্যর্থ হয়। পরে তাদের দুবলা টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। জব্দকৃত ফিশিং ট্রলারগুলো হচ্ছে এফবি মায়ের দোয়া, এফবি মামা-ভাগ্নে, এফবি তাহিরা-১ এবং এফবি ইউসুফ। ট্রলার চারটির মালিক পিরোজপুরের রাজা মিয়া ও মোশারেফ হোসেন নামে দুই মৎস্য ব্যবসায়ীর।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফীন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এসব জেলেরা ট্রলার নিয়ে ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাছ শিকার করে আসছিল। এদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd