1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের ২৬ চিকিৎসককে একযোগে বদলি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের ২৬ চিকিৎসককে একযোগে বদলি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের ২৬ চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ও ১৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে। আগামী ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পর দিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন সোমবার এ সরকারি নির্দেশে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, বর্ণিত চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
যশোরে জেনারেল হাসপাতালে বদলিকৃতরা হলেন সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের ডা. মো. শরিফুজ্জামান, ডা. মো. আল মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা.হোসনে আরা হোসেন, ডা. মো. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।
অপরদিকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলিকৃতরা হলেন ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মো. শামসুর রহমান, ডা. মো. ইনামুল হাফিজ, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. ফখরুল আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. মো. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. মো. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ২৬ চিকিৎসকের বদলির খবর নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে ১৬ জনকে ও ১০ জনকে যশোরে পদায়ন করা হয়েছে।
তিনি জানান, পদায়নকৃতরা সবাই ছিলেন সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের চিকিৎসক। তবে এ সংক্রান্ত চিঠি এখনও তিনি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd