1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র উদ্যোগে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের ক্লাস রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে মিড ডে মিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র চেঞ্জ মেকার প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“আমি এই নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮২ ব্যাচের শিক্ষার্থী ছিলাম। আমার অনেক অতীত জড়িয়ে আছে এই বিদ্যালয়ে। আমার পিতা মরহুম ইশরাক আলী ইসু মিয়া এই বিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা। তিনি এই বিদ্যালয়ের নামকরণ করেছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পাস্ট প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রোটাঃ শামীমা পারভীন রত্মা, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র আরটিএন প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, সাতক্ষীরা রাইফেলস্ ক্লাবের সদস্য মাহফুজুর রহমান, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, এডিটর তানভীর মুরাদ মুন্না, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খুরশীদা ইসলাম, ফরিদা ইসলাম শিল্পী, ইন্টারেট ক্লাব প্রেসিডেন্ট ঝিলিক, শাহিনুর রহমান সাগর প্রমুখ।
রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষ থেকে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪’শ শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল (রান্না করা খাবার) বিতরন করা হয়। এই বিদ্যালয়ে আন্তজার্তিক মানের ওয়াশ রুম এবং ১২ জন অসহায় দুঃস্থ শিক্ষার্থীর ১২ মাসের বেতন তার ক্লাবের পক্ষ থেকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিদ্যালয়ের অতি দরিদ্র অভিভাবদের কর্মমুখি ও স্বাবলম্বী করতে তাদের মাঝে বিনা সুদে ঋণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মিড ডে মিল অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি করে। এসময় রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা, রোটারী ক্লাব অব সাতক্ষীরা, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd