1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের খুবই প্রশংসনীয়-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের খুবই প্রশংসনীয়-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: “মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এস.ই.আই.পি প্রকল্পের আওতায় “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও ড্রাইভিং লাইসেন্স বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র হলরুমে ভারপ্রপ্তি অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিনত করছে। বিভিন্ন কোর্সের মেয়াদে ট্রেনিং গ্রহণ করে বিদেশ যাচ্ছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ কার্যক্রম খুবই প্রশংসনীয়। সাতক্ষীরার মাটি যেমন উর্বর তেমন সাতক্ষীরার মানুষদের মেধাও খুবই ভাল। এ জেলার মানুষেরা দেশের গুরুত্বপূর্ণ পদে সুনামের সহিত কাজ করছে। তবে ২০১৩ সালের কুকর্মের কারণে এ জেলার উন্নয়ন একটু পিছিয়ে আছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর বাস্তবে রুপ নিতে যাচ্ছে। শহরের মত উন্নত সেবা গ্রামে পৌছে দিতে জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। সাতক্ষীরা পৌরসভা একদিন সিটি কর্পোরেশন হবেই। আমাদের মানুষিকতা পরিবর্তন করে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।” এস.ই.আই.পি প্রকল্পের আওতায় কেক কেটে “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় এবং ২৫ জন প্রশিক্ষাণার্থীর মাঝে ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়। “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সে ৪০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ শুরু হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অটোমোবাইল বিভাগীয় প্রধান মো. মেহেদী হাসান, ওয়েল্ডিং বিভাগীয় প্রধান মো. তৌহিদুল আলম শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd