1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক গোলাম আজম নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভার, স্কাউট এর সভাপতিকে অভিনন্দন পত্র প্রদান 📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক গোলাম আজম নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক গোলাম আজম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম আজম সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল গফফারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ থেকে সাতক্ষীরায় ফেরার পথে কাঁদাকাটি বাজারে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর চলে আসে। পথচারীরা তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারে মা, স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd