1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ ৩জন গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ ৩জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ ৩জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি, মোটরসাইকেলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৪.৩০ টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পলাশপোলের মোঃ আমিনুল সরদারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত(২৫), শহরের কামালনগরের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত্যু মুকুল হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এক প্রেস নোটে জানানো হয়েছে, ‘অদ্য ১৪ জানুয়ারি ভোর ৪.৩০টায় সাতক্ষীরার পলাশপোল এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে তার দুই সহযোগীসহ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।’
প্রেস নোটে আরো বলা হয়েছে, ‘গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালান এর অভিযোগ রয়েছে।’
‘গ্রেপ্তারকৃত ব্যক্তি জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।’ বলে প্রেস নোটে জানানো হয়েছে।
প্রেস নোটে বলা হয়েছে, ‘অভিযানের মাধ্যমে অঞ্চলে মাদক দমনে সেনাবাহিনীর দৃঢ় অবস্থান পুনরায় প্রতিফলিত হয়েছে। সেনাবাহিনী সাতক্ষীরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd