1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মোজাফফর গার্ডেনে কুমির ও অজগরসহ ৫৯ পশুপাখি জব্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় মোজাফফর গার্ডেনে কুমির ও অজগরসহ ৫৯ পশুপাখি জব্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দৃষ্টিনন্দন পিকনিক স্পট মোজাফফর গার্ডেনে দিনভর অভিযান চালিয়ে কুমির, অজগর সাপ, বানরসহ ২১ প্রকারের ৫৯টি বন্যপ্রাণি আটক করেছে বনবিভাগ। বনজ প্রাণি পোষা সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র না থাকায় এই অভিযান চালানো হয়েছে বলে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক নিশ্চিত করেন। বৃহস্পতিবার দুপুর থেকেই মোজাফফর গার্ডেন এর সুবিন্যস্ত সংরক্ষিত এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন বনবিভাগ ও পশু সম্পদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক রাতে গণমাধ্যমকে জানান, খুলনা বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণের সহায়তায় গতকাল দুপুর থেকে সাতক্ষীরা শহর উপকণ্ঠের খড়িবিলায় মোজাফফর গার্ডেন এ অভিযান চালিয়ে দুটি কুমিরের একটির বয়স ছিল ১০ বছর, অপরটির ৬ বছর। পাইথন দুটির বয়স ৫ থেকে ৬ বছর তাদেরকে জব্দ করা হয়। এছাড়াও জব্দকৃত প্রানীর মধ্যে আরও রয়েছে ৩টি বাজপাখি, ১টি উল­ুক, ৬টি বানর, ২টি সঁজারু, ১০টি অতিথি পাখি, অজগর সাপ ২টি, হনুমান অস্ট্রেলিয়া ২টি, গুইসাপ ৪টি, মদন টাক ১টি ও ঈগল ২টিসহ বিভিন্ন বন্যপ্রানী রয়েছে। অভিযান চলাকালে ‘মোজাফফর গার্ডেন’ এর মালিক খায়রুল মোজাফফর মন্টু এবং তার অফিসের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আটককারী বন কর্মকর্তারা বলেন, যথাযথ কাগজপত্র না থাকায় এসব বন্যপ্রাণি গার্ডেনের মালিক আভিযানিক দলের নিকট প্রদান করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd