1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মাহিন্দ্র ছিনতাইকারী গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় মাহিন্দ্র ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মাহিন্দ্র উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে সোমবার দুপুরে সদর থানায় প্রেসব্রিফিং করেছেন ওসি মো. দেলোয়ার হুসেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার বুড়োফকির গ্রামের শামছুর আলমের ছেলে মো. আলী বাবু (৩৩) বর্তমানে খুলনার সোনাডাঙ্গা থানার আল ফারুক মাদ্রাসা খোড়াবস্তি এলাকার জার্মান সাহেবের বাড়ির ভাড়াটিয়া, খুলনার কয়রা থানার শাহামত আলী গাজীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও একই থানার নারায়নপুর গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে হযরত আলী (৩০)। সদরের বাবু নামের আরেক আসামি পলাতক রয়েছে।
ওসি মো. দেলোয়ার হুসেন জানান, গত ২৬ আগষ্ট সকালে আসামিরা একটি মাহিন্দ্র ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। একপর্যায়ে চালককে অজ্ঞান করে বেলা দেড়টার দিকে সাতক্ষীরার বাঁকাল এলাকায় ডিসি ইকো পার্কের সামনে রাস্তার পাশে তাকে ফেলে দিয়ে মাহিন্দ্র নিয়ে কেটে পড়ে। এসময় চালকের একটি মোবাইল ফোনও তারা নিয়ে নেয়। পরবর্তীতে মাহিন্দ্র চালক থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রথমে মো. আলী বাবুকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। এবং তারই স্বীকারোক্তি মোতাবেক আরো দুইজনকে গ্রেফতার করা হয়। পাটকেলঘাটা বলফিল্ড এলাকা হতে ছিনতাই হওয়া মাহিন্দ্রটিকে রাতেই উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, এ ঘটনায় ধৃতরা আরো একজনের জড়িত থাকার কথা জানিয়েছে। তার নাম বাবু। বাড়ি সদরের বাঁকাল এলাকায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd