1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বাসের চাকা পাংচার হয়ে প্রাণ হারালেন সুপারভাইজার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

সাতক্ষীরায় বাসের চাকা পাংচার হয়ে প্রাণ হারালেন সুপারভাইজার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৪৫ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা মহাসড়কে শাকদহে নামক স্থানে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে বাসের সহকারী নিহত হয়েছেন ও আহত হয়েছেন ১০ জন।
পথচারীর জানান যে , বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার দিকে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাস সাতক্ষীরা-জ-১১-০১১৬ পাটকেলঘাটার শাকদহ বটতলা মোড় নামকস্থানে আসলে বাসের সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে বাসটি নামিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে যাত্রীবাহি বাসের সুপার ভাইজার নিহত হন সে পুরাতন সাতক্ষীরার ছালাম সরদারের পুত্র জাহিদুল সরদার (৩৮) । আর আহতরা হলেন সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের পুত্র সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর পুত্র ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদর উদ্দিনের পুত্র নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের পুত্র আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০), ডুমুরিয়ার রমেছা বেগম(৬০), আফরোজা আক্তার(৪০) এছাড়া অন্যান্য আহত দের কে সাতক্ষীরা সদরসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছে ।
এ বিষয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, যাত্রীবোঝাই বাসের সামনের চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে সহকারী রানা ঘটনাস্থলে নিহত হয়েছেন।
তা ছাড়া আহত হয়েছে ১০ থেকে ১২ জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd