1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৩৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রসুলপুর সার্কিট হাউস মোড় সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ ( সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত সাবেক প্রার্থী মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসা ও দোয়ার মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। ধানের শীষের আদর্শ যত দিন থাকবে, মানুষের হৃদয়ে তাঁর স্মৃতি অম্লান থাকবে। তিনি আরও বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপি সদস্য প্রভাষক মো. আতাউর রহমান এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন রাজু, জেলা মহিলা দলের সভা নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, এড. অসীম কুমার মন্ডল ও এড. এ বি এম সেলিম প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd