1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় খানবাহাদুর আহছানউল্লা রচিত বুক কর্নারের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

সাতক্ষীরায় খানবাহাদুর আহছানউল্লা রচিত বুক কর্নারের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজহিতৈষী খানবাহাদুর আহছানউল্লার রচিত বইয়ের বিক্রয় কেন্দ্র বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের পাকাপুলের মোড়ে বই সাগর লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নারের ভার্চুয়ালি উদ্বোধন করেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি।
খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ূন কবির।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ড. কাজী আলী আজম, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলাম, নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম মো. শামছুল হুদা, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।
এই বুক কর্নার উদ্বোধনের মধ্যে দিয়ে খানবাহাদুর আহছানউল্লার রচিত শতাধিক বইয়ের পাশাপাশি তাকে নিয়ে লেখা গ্রন্থাবলি এখান থেকে ক্রয় করা যাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd