1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

সাতক্ষীরায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ট্রি অফ লাইফ’র উদ্যোগে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্র মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। এসময় শহরের কাস্টমস গোডাউন মোড় ট্রি অফ লাইফ অফিস চত্বরে কর্মহীন ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, ট্রি অফ লাইফ’র নির্বাহী পরিচালক খুরশীদ আলী সুজা, খুরশীদ জাহান শিলা আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী ভুট্টো, শাহ আলম প্রমুখ। এসময় প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও সাবান বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd