1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় করোনা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

সাতক্ষীরায় করোনা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার সন্ধ্যায় হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে শ্বাসকষ্টে ৯ জন রোগী মারা যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অক্সিজেন সংকটে চারজনের মৃত্যু হয়েছে।
নতুন ১৪ জন মৃত ব্যক্তির মধ্যে চারজন করোনা আক্রান্ত ছিলেন। আর বাকি ১০ জন করোনা উপসর্গ জ্বর সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। একদিনে এটিই সাতক্ষীরায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন মারা গেছেন। আর করোনা উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৩৫০ জনের। বর্তমানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৯ জন। এর মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৩৪ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। আর সংক্রমণের হার ৪৯.০৫ শতাংশ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা শহরের কুকরালি গ্রামের মো. আব্দুল হাসিব জানান, তার চাচি নাজমা খাতুন (৪৬) আইসিইউতে ভর্তি ছিলেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। অক্সিজেনের অভাবে তার চাচিসহ আশাশুনির আব্দুল হামিদ (৭৫), কালিগঞ্জ উপজেলার আকরাম হোসেন (৩৭), সদরের ইটাগাছার খায়রুন নেছাসহ তার চোখের সামনে একে একে শ্বাসকষ্টে ৯ জন মারা যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা অক্সিজেন বিপর্যয়ের কথা স্বীকার করে বলেন, বুধবার সন্ধ্যায় হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনে প্রেসার কমে যায়। এসময় কিছুটা অক্সিজেন সংকট তৈরি হলে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। রাতে অক্সিজেন প্লান্টে অক্সিজেন সরবরাহ করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd