1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ। এই হার গত জুন মাস থেকে এ পর্যন্ত সর্বনিম্ন। আগের ২৪ ঘণ্টার চেয়ে শনাক্তের হার কমেছে ১৫ দশমিক ৪২ শতাংশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার। তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬১৯ জন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭৪ জন। বর্তমানে করোনার রোগী রয়েছেন ৮০৮ জন। এর মধ্যে ৩৬ জন সাতক্ষীরার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য ৭৭২ জন চিকিৎসা নিচ্ছেন বাড়িতে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনেরই করোনার উপসর্গ ছিল জানিয়ে জয়ন্ত সরকার বলেন, এ নিয়ে জেলায় উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৩৫৯ জনের। এ ছাড়া করোনা পজিটিভ হিসেবে মারা গেছেন ৭৪ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, এই হাসপাতালে বর্তমানে ২৮৬ জন রোগী ভর্তি রয়েছেন। শয্যাসংখ্যা ২৫০। আরও রোগী বাড়লে চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হবে। জনবল-সংকটের পাশাপাশি শয্যাসংকট রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd