1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আওয়ামীলীগের উদ্যোগে চলমান সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় আওয়ামীলীগের উদ্যোগে চলমান সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের হাজার বছরের সা¤প্রদায়িক স¤প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সারাদেশে সা¤প্রদায়িক হানা হানির পায়তারা চালাচ্ছে, চলমান সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় স¤প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেল ৪টায় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ হাজার বছরের সা¤প্রদায়িক স¤প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সারাদেশে সা¤প্রদায়িক হানা হানির পায়তারা চালাচ্ছে। বঙ্গবন্ধুসহ তার পরিবারকে যারা হত্যা করেছে তারাই বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেশকে অস্থিতিশীল করতে ও উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে সা¤প্রদায়িক স¤প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক মো. আফসার আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, নির্বাহী সদস্য নাজমুন আসিফ মুন্নি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান বাবু সানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে চলমান সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশের ন্যায় শান্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd