1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার নারীলোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার নারীলোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

আক্তারুল ইসলাম: সাতক্ষীরার লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাজ ঘুষখোর, নারী লোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে শত শত নারী ও পুরুষ ।
৬ অক্টোবর সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে “সাতক্ষীরা জেলাবাসীর” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী এবং সঞ্চালনা করেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
মানববন্ধনে বক্তব্য রাখেন গণ আন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজা এবং জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন—লম্পট,নারী লোভী, দুর্নীতিবাজ ও মাদকাসক্ত সিভিল সার্জন আব্দুস সালাম দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, নার্সদের সঙ্গে অশোভন আচরণ করেন, এমনকি নিজের সরকারি কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তরা।
এই দুর্নীতিবাজ ডাঃ আব্দুস সালামের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলা হয়— সম্প্রতি তার বিরুদ্ধে মাদক সেবন ও নারিকেলেঙ্কারি অভিযোগে তদন্ত করা হলেও তা ছিল শুধু মাত্র লোক দেখানো। সে সময় তদন্তের দিন তদন্তকারী কর্মকর্তাকে ফেয়ারওয়েল দেওয়া হয় এবং রাজকীয় ভাবে আপ্যায়ন করা হয়। যাহা তদন্তকারী কর্মকর্তাকে প্রভাবিত করার সামিল বলে মনে করেন সাতক্ষীরার সচেতন মহল।
একই সাথে সিভিল সার্জেন অফিসের প্রধান সহকারি দরবেশ বাবা খ্যাত আশিক নেওয়াজ ওরফে মহব্বত আলীর ও অপসারণের দাবি জানানো হয় উক্ত মানববন্ধনে।
এদিকে কোনো কারণ ছাড়াই সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন এই দুর্নীতিবাজ সিভিল সার্জেন যা জেলা স্বাস্থ্যসেবার পরিবেশকে আরও অস্থির করে তুলেছে। উক্ত মানববন্ধনে দ্রুত এই দুর্নীতিবাজ ডা. আব্দুস সালামের অপসারণ দাবি জাননো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd