1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার উন্নয়ন ও সমস্যা নিয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরার উন্নয়ন ও সমস্যা নিয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা’র নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে জেলার উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। রবিবার (০১ অগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, নদ-নদী ও খাল খনন, জেলার উন্নয়ন, জলাবদ্ধতা নিরশন, প্রাণসায়ের খাল খনন দুর্নীতি তদন্তসহ বিভিন্ন বিষয়ে দাবী দাবা নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দদেরকে আশ^স্থ্য করে বলেন, জলাবদ্ধতা ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, সেই সাথে সাথে প্রাণসায়ের খাল খননের অনিয়ম তদন্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনাদের স্মারকলিপিটি পাঠানোর ব্যবস্থা করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম নুর ইসলাম, সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু, আশরাফ উদ্দিন, আবুল কালাম, এস.এম আবুল কালাম আজাদ, মীর তাজুল ইসলাম রিপন, নাসির উদ্দিনসহ জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd