1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার অসময়ে হলুদ তরমুজ চাষে আগ্র্রহী হচ্ছে কৃষকরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার অসময়ে হলুদ তরমুজ চাষে আগ্র্রহী হচ্ছে কৃষকরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: উপরে হলুদ আর ভেতরে টকটকে লাল স্বাদে মিষ্টি ও সুস্বাদু তরমুজ ঝুলছে কৃষকের মাচায়। দৃষ্টিনন্দন ও অসময়ের তরমুজ বলে দামও বেশ চড়া, ফলে সাতক্ষীরাতে এই হলুদ তরমুজ চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা। তালা উপজেলার সেনেরগাতী ফুল বাড়ি গ্রামের কৃষক কালাম শেখ ৮ কাঠা জমিতে এবছরই প্রথম হলুদ তরমুজের চাষ করেছেন। ৫০ দিন আগে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেনের থেকে বীজ সংগ্রহ করে ও তার পরামর্শে মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে জমিতে বীজ রোপন করেন তিনি। অল্প দিনেই অসময়ে তরমুজ চাষে এত সাফল্য পাবেন ভাবতে পারেনি । ফলে কালাম শেখের মুখে এখন আনন্দের হাঁসি। তিনি জানান, বেড তৈরি করে মালচিং পেপারের ভেতর কেটে চারা বসিয়েছি। আর অল্প পরিচর্যা করেই অল্পদিনে গাছে তরমুজ ধরেছে। এ পর্যন্ত জমি প্রস্তুত, সার প্রয়োগ, মাচা তৈরি সুতা ও জাল বাবদ খরচ হয়েছে ৩৫ হাজার টাকার মতো। খরচ বাদে ৭০ থেকে ৭৫ হাজার টাকার তরমুজ বিক্রয় করা সম্ভব হবে বলে তিনি জানান। তিনি আরো জানান, অল্পদিনে ফলন পাওয়ায় একই জমিতে বছরে ৪ বার ফষল ফলানো যায়। ফুলবাড়ি গ্রামের অন্য কৃষকরাও দেখতে আসছে তার হলুদ তরমুজ ক্ষেতটি। তার হলুদ তরমুজের বাম্পার ফলন দেখে এ অঞ্চলের অনেক কৃষক আগামীতে এই তরমুজ চাষের আগ্রহ প্রকাশ করেছে। হলুদ তরমুজ চাষে কৃষকদের আগ্রহী করেছে উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন। নয়ন হোসেন জানান, হলুদ তরমুজ চাষে কৃষক আগ্রহী হওয়ার প্রধান কারন মাত্র দুই মাসে তরমুজ বিক্রয় উপযোগী হয়ে যাই। সাতক্ষীরার মাটি তরমুজ চাষের জন্য বেশ উপযোগী।তিনি আরো জানান, দেশের উর্বর মাটিকে ব্যবহার করে কালাম শেখের মত কৃষকরা ফলিয়ে যাচ্ছে ফসল। স্বচল রেখেছে দেশের গ্রামীন অর্থনীতি। ফলে চাকরির পেছনে বৃথা সময় ব্যয় না করে যদি কৃষিকাজে শিক্ষিত তরুণেরা এগিয়ে আসেন তাহলে নিজে স্বাবলম্বী হবে এবং দেশের মানুষের পুষ্টি চাহিদা মিটাতে রাখবে ভ‚মিকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd