1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারিসেবায় ‘৩৩৩’ কলসেন্টারের প্রচারণায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকারিসেবায় ‘৩৩৩’ কলসেন্টারের প্রচারণায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘৩৩৩’ পরিষেবার মাধ্যমে অভিযোগ গ্রহণ, তথ্য প্রদান, সামাজিক সমস্যার সমাধান এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান সম্পর্কিত প্রেসব্রিফিং (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং-এ প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
জেলা প্রশাসক জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই ছিলো সহজে সেবাপ্রাপ্তি। সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু হয়েছে ৩৩৩ কল সেন্টার। মানুষ যে কোন সমস্যায় তাৎক্ষণিক সমাধানের জন্য এই নম্বরে কল দিলেই পাবেন নির্দিষ্ট সরকারি সেবা। জেলা প্রশাসক বলেন, প্রচারণার মাধ্যমে মিডিয়ার কর্মীরা ৩৩৩ নম্বরটিকে সকলের মাঝে জনপ্রিয় করে তুলবেন। বর্তমানে নাগরিকগণ ‘৩৩৩’ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য, পর্যটন আকর্ষণযুক্ত স্থানসমূহ এবং জেলা সম্পর্কিত তথ্য জানতে পারছেন।
৩৩৩ কল সেন্টারে দিন-রাত ২৪ ঘন্টা ও সপ্তাহে সাত দিন কল করা যাবে। এই হেল্পলাইনে ডায়াল করলে বিভিন্ন সেবা পাওয়া যাবে। ভূমি সম্পর্কিত ও ভূমি অফিসের যাবতীয় নাগরিক তথ্য কলসেন্টার থেকেই পাওয়া যাবে। ভোক্তা অধিকার সম্পর্কিত বিষয়, যেমন ভেজাল পণ্য উৎপাদন/বিক্রি সংক্রান্ত অভিযোগ করা ও তথ্য দেওয়া যাবে। বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ইত্যাদি সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য সমাধান চাওয়া যাবে। প্রাকৃতিক দুর্যোগেও তথ্য সেবা দেবে ৩৩৩ কলসেন্টার। চোরাচালান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, জুয়া, পরিবেশ দূষণ, সরকারি সম্পদ দখল বা চুরি সম্পর্কিত তথ্য দেয়া ছাড়াও নাগরিকগণ নিজেদের এলাকাতে এ ধরণের ঘটনা ঘটতে দেখলে কলসেন্টারে জানাতে পারবেন।
কলসেন্টার ‘৩৩৩’ এর প্লাটফর্মের ম্যাধমে আবেদন করায় বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে জেলা ও উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। উল্লেখ্য, ৩৩৩ কলসেন্টারের মাধ্যমে খুলনার নয়টি উপজেলায় প্রায় পাঁচ হাজার সাতশত ৩১ উপকারভোগীর মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিং-এ খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন বক্তৃতা করেন। এসময় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd