1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইশতিয়াক হোসাইন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিদুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্টেট মোঃ নুরুল আমিনের নেতৃত্বে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং জজ কোর্ট সংলগ্ন বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসের দালাল চক্রের সদস্য সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের মৃত ফকির আলী গাজীর ছেলে খোরশেদ গাজী, মাগুরা গ্রামের মৃত ওসমান গাজীর ছেলে মহিদুল ইসলাম, পুরাতন সাতক্ষীরা নুর মোহাম্মাদের ছেলে রুহুল আমিন, বেতনা গ্রামের মাসরিব আলীর ছেলে দেলওয়ার হোসেন ও মুকুন্দপুর গ্রামের আফছার উদ্দিনের ছেলে হাফিজুল আলম রিপনকে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। এরা বিভিন্ন সময় সেবা নিতে আসা ভূক্তভোগীদের জিম্মি করে সরকার নির্ধারিত টাকার বাইরে মোটা অংকের টাকা বিভিন্ন কৌশলে হাতিয়ে নিত বলে আগে থেকেই অভিযোগ ছিল।
পরে দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের অন্যতম সদস্য খোরশেদ গাজী, মহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন ও হাফিজুল আলম রিপনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অনাদায়ে ১২ হাজার টাকা অর্থদন্ড এবং রুহুল আমিনকে ২ দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd