1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি ও সরঞ্জাম ভাঙচুরের এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায়, সরকার নির্ধারিত ২৭ টাকার টিএসপি সার ৩৬ টাকায় বিক্রি করছে কুল্যা ইউনিয়ন পরিষদের সদস্য এবং মেসার্স গাজী এন্টারপ্রাইজ-এর মালিক কুখ্যাত সার ব্যবসায়ী মাজেদ গাজি। উল্লেখ্য, এর আগেও নকল বীজ বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তাকে ১ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছে।
এই অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত হলে মাজেদ গাজি ও তার সহযোগী ‘চামচা বাহিনী’ সাংবাদিক আকরামুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা যমুনা টিভির ক্যামেরা ও লোগো ভেঙে ছুঁড়ে ফেলে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এই বর্বরোচিত ও সন্ত্রাসী আচরণে সাতক্ষীরাসহ সারাদেশের সাংবাদিক সমাজে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার অপচেষ্টা এবং অপরাধীদের দুঃসাহসের নগ্ন বহিঃপ্রকাশ বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে সার খাদক মাজেদ গাজিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd