1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের কাশিমাড়ীতে বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শনে নবাগত ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভার, স্কাউট এর সভাপতিকে অভিনন্দন পত্র প্রদান 📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শ্যামনগরের কাশিমাড়ীতে বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শনে নবাগত ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শন করেছেন শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ। রোববার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সমাজের বিভিন্ন পেশার লোকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, কাশিমাড়ীর বিট পুলিশিং ইনচার্জ খবির হোসেন, এএসআই জিল্লুর রহমান, এএসআই মনির , ইউপি সচিব আব্দুস সবুর, ইউপি সদস্য জাহাঙ্গীর কবীর লাকী, রওশানারা বিথী প্রমুখ। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শন এবং কাশিমাড়ী ইউনিয়নে মূলতবী থাকা মামলা জিআর, সিআর, সাজা গ্রেফতারী পরোয়ানার তালিকা প্রকাশ্যে ইউনিয়ন পরিষদে নোটিশ বোর্ডে প্রদর্শন করানো হয়। এ সময় শ্যামনগর থানার নবাগত ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ এলাকার সকল সন্ত্রাসী কার্যক্রম বন্ধ সহ মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাশাপাশি ইউপি সহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বিট পুলিশিং কার্যক্রমের সুফল সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।মানুষ যাতে তাদের যে কোন সমস্যা নিয়ে সরাসরি পুলিশের সাথে কথা বলতে পারে এবং পুলিশও যেন দ্রুত সেবা দিতে পারে সে লক্ষেই পরিচালিত হয়েছে বিট পুলিশিংয়ের কার্যক্রম’।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd