1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শোভনালীর মরিচ্চাপ নদীর উপর নির্মীত ব্রীজের একপাশে আবারও ভাঙ্গন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শোভনালীর মরিচ্চাপ নদীর উপর নির্মীত ব্রীজের একপাশে আবারও ভাঙ্গন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

লিংকন আসলাম আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শোভনালীতে মরিচ্চাপ নদীর উপর নির্মীত ব্রীজের একপাশে ভাঙ্গনের পর সংস্কার করা হলেও মাস না পুরতে আবারো ভাঙ্গনের শিকার হয়েছে। ফলে যানবাহন চলাচল হুমকীগ্রস্থ হয়ে পড়েছে।
এক মাস পূর্বে ব্রীজের সংযোগ সড়ক দিয়ে উঠে আন্ডারপাচের উপর দিয়ে ব্রিজে উঠলেই উভয় পার্শ্বে ব্রিজের অংশ বিশেষ ধ্বসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। এনিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন ভাঙ্গন স্থানে সংস্কারের ব্যবস্থা করেন। কিন্তু পুনরায় ব্রীজে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ব্রিজটি বেশ উঁচুতে নির্মিত হওয়ায় শোভনালীর দিক থেকে সংযোগ সড়ক বেয়ে উপরে আসা যে কোন যানবাহন নীচু-উপরের কারণে অসাধাণতা বসত গর্তে পড়লে দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছে। এছাড়া রাতে নৈকাটির দিক থেকে আসা যে কোন যানবাহন ব্রিজে পশ্চিম সাইড দিয়ে গেলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাছাড়া ব্রিজের উত্তর দিকের সংযোগ সড়কের সাথে ব্রিজের মধ্যমাংশের সংযোগস্থলের সংযোগ সড়ক যথেষ্ট পরিমাণ দেবে যাওয়ায় যানবাহন ব্রীজের দুই সাইড দিয়ে যাতয়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আর একারনেই হতে পারে গর্তে পড়ে দুর্ঘটনা। এব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd