1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন উপলক্ষ্যে ব্রিফিং - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন উপলক্ষ্যে ব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন উপলক্ষ্যে ব্রিফিং (সোমবার) দুপুরে নগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। এসময় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের খসড়া লোগো, প্রস্তাবিত স্থানের সাইট ম্যাপ ও স্থাপনা নির্মাণ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে আমাদের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করে বিশ^বিদ্যালয়ের কার্যক্রম চালু করার আহবান জানান সিটি মেয়র।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূর বলেন, সরকার দ্রুততার সাথে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন পাশ করেছে এবং এর উপাচার্য নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসাক্ষেত্রে উন্নতমান, গবেষণার সুযোগ ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বিশ^বিদ্যালয়ের স্থান নির্ধারণের জন্য আমাদের এই খুলনা সফর। আমরা আশা করি খুব শীঘ্রই এই বিশ^বিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে পারবো।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) মোঃ শাখাওয়াত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এএইচএম এনায়েত হোসেন, খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিফিংকালে জানানো হয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয়। যার সম্ভাব্যতা যাচাই, সিন্ডিকেট সদস্য মনোনয়ন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রাথমিক বাজেট বরাদ্দ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন এটি মাঠ পর্যায়ে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে কাজ চলছে।
পরে অতিথিরা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd