1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
লিভার ক্যান্সার কেন হয়, কীভাবে বুঝবেন? - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

লিভার ক্যান্সার কেন হয়, কীভাবে বুঝবেন?

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৬৫ সংবাদটি পড়া হয়েছে

নক্ষত্র ডেস্ক: মানুষের খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে। নতুন নতুন রোগ দেখা দিয়েছে। জটিল রোগগুলোর মধ্যে ক্যান্সার অন্যতম। আর বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে অন্যতম হচ্ছে লিভার ক্যান্সার। যকৃত হচ্ছে আমাদের পেটের ওপরের দিকে ডান পাশে থাকা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটি খাবার হজম করতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে।
লিভারে বিভিন্ন ধরনের ক্যান্সার তৈরি হতে পারে। লিভার ক্যান্সারের সবচেয়ে সাধারণ ধরন হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, যা প্রধান ধরনের লিভার কোষে (হেপাটোসাইট) শুরু হয়। অন্যান্য ধরনের লিভার ক্যান্সারের মধ্যে রয়েছে ইন্ট্রাহেপ্যাটিক কোলাঞ্জিওকার্সিনোমা ও হেপাটোব্লাস্টোমা।
লিভার কোষ তাদের ডিএনএতে পরিবর্তন (মিউটেশন) বিকাশ করলে লিভার ক্যান্সার হয়। একটি কোষের ডিএনএ হলো সেই উপাদান, যা শরীরের প্রতিটি রাসায়নিক প্রক্রিয়ার জন্য নির্দেশনা দিয়ে থাকে। ডিএনএ মিউটেশন এই নির্দেশাবলির পরিবর্তন ঘটায়। আর এর ফলে কোষগুলো নিয়ন্ত্রণের বাইরে বাড়তে শুরু করে এবং অবশেষে একটি টিউমার তৈরি করতে পারে, যার দ্বারা ক্যান্সার কোষ শুরু হয়।
লিভার ক্যান্সারের কিছু কারণ আছে। এটি বোঝার কিছু লক্ষণও আছে। আসুন জেনে নিই সেই সম্পর্কে—
১. সিরোসিসের কারণে লিভারে দাগের টিস্যু তৈরি হয় এবং সেটি লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ায়।
২. চর্বি জমে লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
৩. বংশে কারো এটির ইতিহাস থাকলেও লিভার ক্যান্সার হতে পারে।
৪. হেপাটাইটিস ‘বি’ ভাইরাস (এইচবিভি) বা হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের (এইচসিভি) দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে লিভার ক্যান্সার হতে পারে।
৫. বেশি অ্যালকোহল গ্রহণ করলে লিভারের অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে এবং আপনার লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
৬.ডায়াবেটিসের কারণেও অনেক সময় লিভার ক্যান্সার হতে পারে।

৭.দীর্ঘসময় ধরে ছত্রাক যুক্ত বা পচা-বাসি খাবার খেলে লিভার ক্যান্সার হতে পারে।
যেসব লক্ষণে বুঝবেন লিভারে ক্যান্সার—
১. অকারণে ওজন কমে যাওয়া
২. দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি
৩. বমি হওযা বা বমি বমি ভাব
৪. ক্ষুধা কমে যাওয়া
৫. পেটের ওপরের দিকে ব্যথা
৬. পেট ফুলে যাওয়া
লিভারে ক্যান্সার হলে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তাই এগুলোর কোনোটা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd