1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে চিকিৎসা সেবার মহড়া - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে চিকিৎসা সেবার মহড়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ে ৬দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ের পাশে জেলা পরিবার পরিকল্পনা ভবনের সামনে এ সমাপনী ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, নির্বাহী সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উপপরিচালক এ.এস.এম আক্তার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার বিডিআরসিএস মো. রফিকুল আলম, মো. মমিনুল হক, আনিছুল ইসলাম ও মো. নেওয়াজ শরিফ, অফিস সহকারি মো. কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত যুব প্রধান ইলিয়াছ হোসেন, ডেপুটি যুব প্রধান মীর মনোয়ার হোসেনসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণার্থী যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার এবং অনুসন্ধান বিষয়ে ৬দিন ব্যাপি প্রশিক্ষণে ৩০ প্রশিক্ষানার্থী অংশ নেয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd