1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মুন্সীগঞ্জেে র‌্যারের অভিযানে ৪৭২৫ কেজি চিনি যুক্ত ভেজাল মধু উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জেে র‌্যারের অভিযানে ৪৭২৫ কেজি চিনি যুক্ত ভেজাল মধু উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগরে র‌্যারের অভিযানে বিপুল পরিমাণ মধু উদ্ধার করা হয়েছে। ভেজাল মধু ব্যবসায়ীদেরকে আর্থিক জরিমানা করা হয়। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর বাজার এ বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করেছে র্যাব ৬ সাতক্ষীরা। ৭ই সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর একটা থেকে চারটা পর্যন্ত অভিযান চলে। অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী চুনকুড়ি গ্রামের ইসহাক শেখের ছেলে রাশিদুল ইসলাম ও মেসার্স ভাই ভাই ট্রেডাস গোলপাতা ও চায়ের দোকানে স্বতাধীকারী হানিফ গাজীর ছেলে নজরুল ইসলামের দোকান থেকে বিপুল পরিমাণ ভেজাল মধু আটক করেন। র্যাব, বিএসটিআই ও উপজেলা প্রশাসনের অভিযানে শহিদুল ইসলাম কে ৫০হাজার ও নজরুল ইসলাম কে ২৫হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনম আবুজার গিফারী। এসময় উপস্থিত ছিলেন র্যাব ৬এর স্কট অন অফিসার ইসতিয়াক হোসেন, বিএসটিআই এর সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন।অভিযানে সোহরাব হোসেনের বাড়ী থেকে ৯৭ড্রাম ও নজরুলের দোকান থেকে ৮ মোট ১০৫টি ড্রামে সর্বমোট ৪৭২৫ কেজি চিনি যুক্ত ভেজাল মধু আটক করেন। অভিযান শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজার গিফারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকসদল চিনিযুক্ত ভেজাল মধু গুলো আটক করে। র্যাব, উপজেলা প্রশাসন ও বিএসটিআই-এর এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়দের দাবি হরিনগর বাজার বা তার আশপাশে চিহ্নিত মধু ব্যবসায়ীদের মধ্যে মথুরাপুর গ্রামের ফটিক গাজীর ছেলে নুর ইসলাম, ইসাম গাজীর ছেলের রশিদ, ছোট ছোট ভেটখালী গ্রামের হানিফ গাজীর ছেলে নজরুল, শাহবাজ আলীর ছেলে নূর মোহাম্মদ, বারিক, ছোট ভেটখালী গ্রামের ছফেদ মোল্লার ছেলে বারী মোল্লা সহ আরো অনেক ভেজাল মধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd