1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মহিলা ফুটবল দলের অধিনায়ক প্রান্তিকে ফুলেল শুভেচ্ছা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

মহিলা ফুটবল দলের অধিনায়ক প্রান্তিকে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি নিজ জেলা সাতক্ষীরায় ফিরে পেয়েছেন গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা। ফুটবল মাঠে দেশের জন্য সাফল্য বয়ে আনায় তাকে বরণ করে নিয়েছে সাতক্ষীরার ক্রীড়া সংগঠন, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় সাতক্ষীরায় পৌঁছালে শহরের তুফান কোম্পানির মোড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাবেক কার্যনিবাহী সদস্য শিমুন সামস, এরিয়ান্স ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ, ফুটবলার রেজাউল ইসলাম খোকন, শেখ রবিউল ইসলাম সুমনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।
এছাড়া অধিনায়ক প্রান্তি নিজ বাড়ি শহরের সুলতানপুরে পৌঁছালে পাড়া-প্রতিবেশীরাও তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। প্রান্তির এ অর্জনে এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তার সাফল্যকে বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করেছেন।
শুভেচ্ছা গ্রহণ শেষে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, “নিজ জেলা ও আপনজনদের এমন ভালোবাসা পেয়ে আমি অভিভূত। সাতক্ষীরা আমার শিকড়, এখান থেকেই আমার ফুটবল যাত্রা শুরু। ভবিষ্যতে আরও ভালো খেলে দেশের সুনাম বৃদ্ধি করতে চাই।”
সাতক্ষীরার ক্রীড়া সংগঠকরা আশাবাদ ব্যক্ত করেন, প্রান্তির মতো আরও অনেক মেয়ে এ জেলার ক্রীড়াঙ্গন থেকে উঠে আসবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd