1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মরুর বুকে মাহমুদউল্লাহর দ্রুততম হাফসেঞ্চুরি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মরুর বুকে মাহমুদউল্লাহর দ্রুততম হাফসেঞ্চুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৫৩ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে স্লো ব্যাটিংয়ে সমালোচিত হয়েছিলেন মাহমুদউল্লাহ। হারের পেছনে সাকিব-মুশফিকের সঙ্গে তার ব্যাটিংয়ের শ্লথ গতিকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল। এরপর ওমানের বিপক্ষে চেষ্টা করেও ইনিংস বড় করতে পারেননি। অবশেষে পাপুয়া নিউগিনির বিপক্ষে আল আমিরাত স্টেডিয়ামে ঝড় তুলেছেন তিনি। আর সেই ঝড়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক।
বৃহস্পতিবার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্রুততম ও বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ। চার-ছক্কার ফুলঝুরিতে শাসন করেন প্রতিপক্ষকে। হাফসেঞ্চুরি তুলে নেন মাত্র ২৭ বলেই। শেষ পর্যন্ত ২৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় মাহমুদউল্লাহর মরুর বুকে ঝড় থামে ৫০ রানে।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি এটি। ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুল মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। এই ফরম্যাটের বিশ্বকাপে মাহমুদউল্লাহর সর্বোচ্চ রান ছিল ৪৯ রান। ভারতে অনুষ্ঠিত ২০১৬ বিশ্বকাপে অজিদের বিপক্ষে ৪৯ রানে অপরাজিত ছিলেন। আজকের ইনিংসের কল্যাণে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হাফসেঞ্চুরি ছোঁয়ার মাইলফলকে পৌঁছালেন। ২০১৯ সালে চট্টগ্রামে ৩৭ বলে হাফসেঞ্চুরি পেয়েছিলেন। ওটাই মাহমুদউল্লাহর দ্রুততম হাফসেঞ্চুরি ছিল।
সব মিলিয়ে ১০৫ টি-টোয়েন্টি ম্যাচে মাহমুদউল্লাহ ২৪.৪৮ গড়ে ১ হাজার ৮৬১ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১১৯.৯০। হাফসেঞ্চুরি মাত্র ৬টি। সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd