1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেনাপোল স্থলবন্দরে ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল স্থলবন্দরে ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: ভারত সরকারের দেওয়া উপহারের পঞ্চম তথা শেষ চালানের আরও নয়টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। এ নিয়ে পাঁচ চালানে ভারত থেকে এলো ১০৯টি অ্যাম্বুলেন্স। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে আসে।
জানা যায়, গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলায় যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শেষ চালানের নয়টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি, ২৬ আগস্ট ৪০টি ও ১২ সেপ্টেম্বর ২৯টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ১০৯টি অ্যাম্বুলেন্স। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, ঢাকার ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স এসেছে। উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় এগুলোর গেটপাস (আইজিএম) জমা দিয়েছিলেন।
সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, ভারত সরকারের উপহারের নয়টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র কাস্টমসে জমা দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সগুলো কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার ঢাকার উদ্দেশে রওনা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd