1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেনাপোল দিয়ে ফিরলেন ৮৭ বাংলাদেশি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

বেনাপোল দিয়ে ফিরলেন ৮৭ বাংলাদেশি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: করোনা সংক্রমণরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন শর্ত মেনে ৮৭ জন বাংলাদেশি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। রবিবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত ভারত থেকে ফেরেন তারা। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, এখন থেকে সপ্তাহে তিন দিন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা ফিরতে পারবেন। এ তিন দিন হলো- রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে ভারত থেকে দেশে ফেরা যাবে।
গত বছরের ১৬ মার্চ থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি হয়। শুধু ভারতে আটকেপড়া বাংলাদেশিরা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সেই শর্তানুযায়ী আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরছিলেন। হঠাৎ করে গতকাল শনিবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণলায় ভারতে আটকেপড়াদের সপ্তাহে তিন দিন দেশে আসার জন্য প্রজ্ঞাপন জারি করে।
দেশের ১২টি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী আসা-যাওয়া হতো। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৬ মার্চ থেকে সব বন্দর দিয়ে যাতায়াত স্থগিত করে তিনটি স্থলবন্দর খোলা রাখা হয়। তারই ধারাবাহিকতায় এসব স্থলবন্দর দিয়ে যেসব আটকেপড়া বাংলাদেশি দেশে আসছেন, তাদের নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যারা ভারত থেকে দেশে ফিরেছেন, তাদেরকে বেনাপোল যশোর ও ঝিকরগাছার গাজিরদরগা এতিমখানায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। আজ ফেরত আসা ৮৭ জনকে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়েছে। নতুন নিয়মে আগামীকাল কোনও যাত্রী দেশে আসবেন না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd