1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের আয়োজনে উপকূল দিবস উপলক্ষ্যে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের আয়োজনে উপকূল দিবস উপলক্ষ্যে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: উপকূলবাসীর জীবনমান উন্নয়নসহ উপকূল সুরক্ষার লক্ষ্যকে সামনে রেখে ১২ নভেম্বর ২০২১ পঞ্চম বারের মত ‘উপকূল দিবস পালিত হয় সমগ্র উপকূল জুড়ে। বেসরকারী উন্নয়ন সংস্থা বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের আয়োজনে ও সহযোগিতা সাসটেনবল ইন্টার প্রাইজ নওয়াবেকি গনমূখী ফাউন্ডেশন ‘উপকূল দিবস’ পালন করা হয়।
১২ই নভেম্বর ১৯৭০ সালের এই দিনে প্রলঙ্করী ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় দেশের উপকূলীয় অঞ্চল। নিশ্চিহ্ন হয় বহু পরিবার। অনেকে আত্মীয়স্বজন, বাবা-মা, ভাই-বোন হারিয়ে নিঃস্ব হয়ে যায়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াল এ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে প্রায় ১০ লক্ষাধিক লোক মৃত্যুবরণ করে (বেসরকারী হিসাবে)। ভয়াবহ সেদিনের ৫১ বছর অতিবাহিত হলেও আজও সে দুর্বিসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় উপকূলের বাসিন্দাদের। উক্ত দিবসটি পালন করা হয় নীলডুমুর আলাউদ্দিন চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত উপকূল দিবস পালন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ আঃ হালিম, আরও উপস্থিত ছিলেন বুড়িগয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ এর পক্ষে পুলিশ সদস্য তুইন ঢালী, ৮ নং ওয়ার্ড আ’লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল হাকিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন, প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, ‘১২ নভেম্বর ১৯৭০ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলের সব কিছু তছনছ করে দেয়। উপকূল দিবসে আমাদের আহ্বান থাকবে যাতে ১২ নভেম্বর উপকূল দিবস হিসাবে ঘোষণা করা হয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পটির ম্যানেজার খালেদ শামস। সকল বক্তাদের দাবী উপকূলবাসীর এই দুর্ভোগ তুলে ধরে জীবন মান উন্নয়নে ব্যবস্থা গ্রহন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, রবিউল ইসলাম ৷

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd