1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনার তেরখাদা উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রতিটি বিদ্যালয়ে শহিদ মিনার থাকা খুবই জরুরি। শহিদ মিনার থাকলে শিক্ষার্থীদের হৃদয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিক। আশা করি সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি বিদ্যালয় আজগড়া বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের মতো দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক মল্লিক সুধাংশুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক।
অনুষ্ঠানে জানানো হয়, শহিদ মিনার নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরন হতে যাচ্ছে। ইতোমধ্যে বিদ্যালয় চত্বরে গণহত্যার স্মৃতিফলক স্থাপিত হয়েছে। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু স্টেটম্যান অব দ্যা সেঞ্চুরি’ শিরোনামে জাতির পিতার একটি ম্যুরাল নির্মাণের কাজ চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd