1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাগেরহাটে আরও ১২৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে আরও ১২৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দেড় মাস ধরে চলেছে করোনা সংক্রামণের উর্ধগতি। মঙ্গলবার জেলায় ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার ৩৬ দশমিক ৯১ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সরকারী হিসেবে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে ৯২ জন ও করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ২২ জন। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে বাগেরহাট সদরে ৩৯ জন, মোংলা ২১ জন, ফকিরহাটে ১৮ জন, মোল্লাহাটে ১৮ জন, শরণকোলায় ১১ জন, মোরেলগঞ্জ ৯ জন, কচুয়ায় ৬ জন ও রামপাল উপজেলায় ৫ জন।
করোনার হটস্পট মোংলার পাশাপাশি মঙ্গলবার শরণখোলা, মোল্লাহাট, ফকিরহাট, বাগেরহাট সদর ও রামপাল এই ৬টি উপজেলায় নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের হার এখন ৩৫. ৫৯ শতাংশ থেকে ৬৬. ৬৬ শতাংশ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। দেড় মাস ধরে চলেছে করোনা সংক্রামনের উর্ধগতি। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট জেলায় ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার মঙ্গলবার ৩৬ শতাংশের উপরে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২২ জন ও মৃত্যু হয়েছে ৯১ জনে। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৭১৯ জনে। বর্তমানে বাগেরহাটে ৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd