1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফুটবল মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ফুটবল মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: হাজার দর্শকের সামনে ফুটবল মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন এক ফুটবলার। আর তার সেই প্রস্তাবে সাড়া দিলেন বান্ধবীও; অবশ্য ম্যাচ শেষ করেই। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মেজর লিগ সকারে (এমএলএস) রোববার মিনেসোটা ইউনাইটেড ও সান জোস আর্থকোয়েক দলের খেলা শেষে ঘটেছে এমন রোমান্সে টইটম্বুর ঘটনা।
গণমাধ্যম দ্য ভকালিংক জানিয়েছে, মিনেসোটা ইউনাইটেড এফসি’ মিডফিল্ডার হাসানি ডটসন স্টিফেনসন মাঠে এ কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচ শেষে বান্ধবী পেত্রা ভুচকোভিচকে সাইডলাইনে ডেকে দর্শক ও ক্যামেরার সামনে বিয়ের প্রস্তাব দেন। হাঁটু গেড়ে বসে পেত্রাকে নিবেদন করেন, আমাকে বিয়ে করবে? এর পর হাতের মুঠোয় রাখা ঝকঝকে হীরের আংটি বের করেন। এমন মুহূর্তে এমন প্রস্তাব পেয়ে বিস্মিত হন পেত্রা। লজ্জায় লাল হয়ে ওঠে তার মুখ। দুহাতে মুখও ঢেকে ফেলেন। এর পরই রাজি হয়ে যান। খুশিতে ফুটবলারের চোখ চকচক করে ওঠে। উঠে দাঁড়িয়ে আংটি পরিয়ে দেন বান্ধবীর অনামিকায়। এর পর একে অপরকে জড়িয়ে ধরেন। রোমান্টিকতার এক আবহে ঢেকে পড়ে গোটা ফুটবল মাঠ। গ্যালারি থেকে দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। চিৎকার ও হৈ-হুল্লোড়ে এ জুটিকে স্বাগত জানান তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd