1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রতাপনগরে রিং বাঁধ নির্মাণে উপজেলা চেয়ারম্যানের আর্থিক সহায়তা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতাপনগরে রিং বাঁধ নির্মাণে উপজেলা চেয়ারম্যানের আর্থিক সহায়তা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: সুপার সাইক্লোন আম্পান ও ইয়াসে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে লন্ডভন্ড আশাশুনি উপজেলার প্রতাপ নগর ইউনিয়নের বানভাসি পানি বন্দি মানুষকে বাঁচাতে রিং বাঁধ নির্মাণে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সোমবার দুপুরে তিনি প্রতাপ নগর ইউনিয়নের তালতলা বাজারে এ রিং বাঁধ পরিদর্শনে আসেন। প্রতাপনগর ইউনিয়নের পাঁচটি পয়েন্ট ভেঙে পানি ভিতরে প্রবেশ করে এর মধ্যে চারটি পয়েন্টের মূল বাঁধ আটকানো সম্ভব হলেও বন্যাতলার বাঁধটি এখনো আটকানো সম্ভব হয়নি। যার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে। এই পানিবন্দি মানুষ ও এলাকাকে রক্ষার জন্য এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব অর্থায়নে রিং বাঁধ দিয়ে এলাকা রক্ষার নিমিত্তে কাজ শুরু করে। এলাকার মানুষের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে রিং বাঁধের কাজ পরিদর্শনে আসেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। পরিদর্শন শেষে তালতলা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতাপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াসাত আলী মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন বিগত দিনে সুপার সাইক্লোন আম্পান ও ইয়াসের আঘাতে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে প্রতাপ নগর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে পানি বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করে আসছে। আজ বন্যাতলা থেকে শুরু করে থানার হাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রিং বাঁধের কাজ সমাপ্ত হলে অন্তত আশি ভাগ লোক পানিবন্দি জীবন থেকে মুক্ত হবে। বিকল্প রিং বাঁধের এই মহতী উদ্যোগের প্রশংসা করে দ্রুত বাঁধ নির্মাণের জন্য তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদে ১ লক্ষ টাকা প্রদান করেন। তিনি এই অঞ্চল কে টিকিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদিস চন্দ্র সানা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালি মোঃ শামসুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হক মিলন প্রমুখ

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd